সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ৭ জানুয়ারি মঙ্গলবার লন্ডনের উদ্দেশে রওনা হবেন। রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ শেষে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, জনগণের সবচেয়ে প্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। সম্ভবত রাতের ফ্লাইটে তিনি যাত্রা করবেন। আজ আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করতে এসেছি এবং তাকে শুভেচ্ছা জানিয়েছি।

বিএনপি মহাসচিব জানান, তারা খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামে পুনরায় নেতৃত্ব দিতে পারেন। বাংলাদেশের মানুষেরও এটাই প্রত্যাশা।

তিনি আরো বলেন, আমরা তার যাত্রার সাফল্য কামনা করছি। আশা করছি, সুচিকিৎসা শেষে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার বিষয়ে দল ও পরিবারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছিল। আগামী ৭ জানুয়ারি তার এই বহু প্রতীক্ষিত যাত্রা বাস্তবায়িত হতে যাচ্ছে।