সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হজ্ব এজেন্সির কোটা সংকট নিরসনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

হজ্ব এজেন্সির কোটা নিয়ে সৃষ্ট সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সাধারণ হজ্ব এজেন্সির মালিকবৃন্দের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক।হাবের সদস্য মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাবের সাবেক সভাপতি ইব্রাহিম বাহার, ফারুক আহমেদ সরদার, হাবলের সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, সাবেক সহ-সভাপতি কাজী মফিজুর রহমান, মাওলানা ফজলুর রহমান ও সাবেক কার্যনির্বাহী সদস্য মেজবাহ্ উদ্দিন সাঈদ প্রমুখ।