সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

নগরীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ইমরান হোসেন খুলনা:
নগরীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে ও খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার-পরিচ্ছন্নতায় ক্যাম্পেইনের উদ্বোধন  হয়েছে। সিএন্ডবি কলোনী মাঠে সকাল সাড়ে দশটায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর বিভাগীয়  পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও পিডিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন। স্বাগত বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। অনুষ্ঠান
শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার পরিবেশ বান্ধব ও সুন্দর নগরী গড়ে তুলতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বর্জ্য রিসাইকিং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি চালু হলে বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব হবে। তিনি তরুণদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।