সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বন্ধ হওয়া কোন পাটকলই সরকারিভাবে চালু হবে না- বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা

ইমরান খুলনা: বন্ধ হওয়া কোন পাটকলই সরকারিভাবে চালু হবে না। বেসরকারি বিনিয়োগে আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। খুলনায় দুই দিনের সফরের প্রথম দিনে আজ দুপুওে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিজেএমরি দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, দেশে যে পরিমান পাট চাষ হয় সেটা দিয়ে কোন ভাবেই এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভ্যবনা।  তাই উদ্ভোবনী নিয়ে কারখানাকে বাচিয়ে রাখতে হবে। এ ছাড়া  ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই-বাছাই চলছে। এক সপ্তাহের মধ্যেই ভোজ্য তেলের বাজারের অস্থিরতা  কমে আসবে বলেও জানান বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন । পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজেএমসির আঞ্চলিক সম্বয়নকারী গোলাম রব্বানী ও প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান গোলাম রব্বানী এ সময় উপস্থিত ছিলেন ।