সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রকাশ্যে এলো সিয়াম-দীঘির রোমান্স

অনলাইন ডেস্ক:
চলতি বছর ঈদুল ফিতর ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‌‘জংলি’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এর ফার্স্টলুক, পোস্টার ও টিজার। মুক্তিকে সামনে রেখে জোরেশোরে চলছে প্রচার। তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো সিনেমার প্রথম গান ‘জনম জনম’।

রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘির অনস্ক্রিন রসায়ন। টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৮০ হাজার, আর লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা, সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।