সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চ্যাম্পিয়নস ট্রফির খেলা যেভাবে দেখবেন

চ্যাম্পিয়নস ট্রফির খেলা যেভাবে দেখবেন – ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:
দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারো ফিরেছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্টে।

স্বাগতিক পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুটো ভিন্ন গ্রুপে গড়াবে খেলা।

১৫ ম্যাচের এই বৈশ্বিক আসরকে নিয়ে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। সমর্থকরা প্রস্তুত প্রিয় দলকে সমর্থন দিতে। তাদের সহজলভ্যের জন্য টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও খেলার সুযোগ রেখেছে আইসিসি।

১৬টি ফিডে মোট ৯ ভাষায় সরাসরি সম্প্রচার হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। ইংরেজির পাশাপাশি হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন সমর্থকরা।

বাংলাদেশের দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। আর যারা মোবাইলে খেলা দেখতে চান তারা টফি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।