সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে অমর একুশে নাট্যোৎসব

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘অমর একুশে নাট্যোৎসব ২০২৫’। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে দেখা যাবে উৎসবের নাটকগুলো।

আজ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ। এতে আহ্বায়কের বক্তব্য প্রদান করবেন অমর একুশে নাট্যোৎসবের আহ্বায়ক খন্দকার শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন অমর একুশে নাট্যোৎসবের সদস্য সচিব তপন হাফিজ।