সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যু

ফাইল ছবি

মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু শনিবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দলের চেয়ারম্যানের উপ -প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী ইউএনবিকে বলেন জাপা নেতা ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যেখানে তিনি সকাল ৯.১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭ সেপ্টেম্বর বাবলুকে করোনা উপসর্গ নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি একই দিন একটি করোনা পরীক্ষা করেছিলেন এবং পজিটিভ শনাক্ত হয়েছিলেন। এর এক সপ্তাহ পর বাবলুকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

দলীয় সূত্র জানায়, গত মাসের শুরুর দিকে সিলেট থেকে ঢাকায় ফেরার পর বাবলু অসুস্থ হয়ে পড়েন। তিনি চার সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে সিলেটে গিয়েছিলেন।

—–ইউএনবি