সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ডিপিএলে খেলতে পারবেন কি সাকিব, যা বললেন রূপগঞ্জ মালিক

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর।গতকাল শনিবার শুরু হয়েছে দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দুই দিনের এই কার্যক্রম শেষ হবে রোববার। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। 

তবে সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরেই আছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাবেক এই অধিনায়ক। এমনকি সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি।

সাকিবের নামে রয়েছে হত্যা মামলা। এরই মাঝে আবার প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। সব মিলিয়ে তার দেশে ফেরা অনেকটা অনিশ্চিত।

সাকিব ডিপিএল খেলতে দেশে আসবেন কি না এমন প্রশ্নের জবাবে লিজেন্ড অব রূপগঞ্জ এর কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের একটা সম্পদ। যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন যে অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল। এখনও আশা প্রকাশ করেছেন আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’

এছাড়া সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞায় আছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এ প্রসঙ্গে রূপগঞ্জের মালিক আরও বলেন, ‘সে (সাকিব) ইংল্যান্ডে রোজার মধ্যে তৃতীয়বার (বোলিং) পরীক্ষা দিতে আসবে। এজন্য সেখানে সে একজন কোচও নিয়েছে। তার সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবে এবং সেখানে পাস করলে আশা করি খেলতে পারবে বাংলাদেশে।’