সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মেহজাবীনের বিয়ের আমন্ত্রণপত্রে কী লেখা ছিল?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
বেশ চুপিসারেই ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

মেহজাবীনের বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

এদিকে গতকাল অনুষ্ঠিত হয়েছে গায়েহলুদ। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন।

মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু তারপরেও তা ফাঁস হয়। সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন।