সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা

অনলাইন ডেস্ক:
দেখতে দেখতে সময় ঘনিয়ে আসছে। আগামী ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের আসর। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে, যা বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।

মূল পুরস্কার প্রদান আয়োজনের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেখানে পারফর্ম করবেন বিশ্বসেরা তারকারা। অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের সেই তালিকা প্রকাশ করেছে।

অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকাসেখানে বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই। এই তারকাখচিত পরিবেশনাগুলো বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে আয়োজিত হবে।

এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোয়ারেল।

অনুষ্ঠানের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপূর এবং কেটি মুলান জানিয়েছেন, আরও অনেক তারকা যোগ দেবেন অস্কারের মঞ্চে। তাদের নামের তালিকাও প্রকাশ হবে দ্রুতই।