সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

শেয়ার বাজার কারসাজি ও মানিলন্ডারিং এর অভিযোগে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আবেদন করেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এনআরবিসি ব্যাংক এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান থেকে আদনান ইমাম অন্যান্যদের সাথে যোগসাজশে শেয়ার বাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানিলন্ডারিং করেছেন।

অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যায়। বর্ণিত অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপে কমিশনের অনুমোদন রয়েছে।