সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লটারিতে দুবাই প্রবাসী জাহাঙ্গীর জিতলেন ২০ মিলিয়ন দিরহাম

 

দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম আবুধাবির বিগ টিকিট ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন। সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত লটারিতে তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। যেটি তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি। খালিজ টাইমস এই খবর জানিয়েছে।

৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনও তিনি জিতবেন লটারি।

জাহাঙ্গীর জানান, হঠাৎ একটি ফোন আসে তার কাছে। তখন বন্ধুর কাছ থেকে এই লটারি জেতার খবর পান। এই জয় ১৪ জন বন্ধুর ও তাদের পরিবারের বলেও উল্লেখ করেন তিনি।

পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।