সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লেখিকা হয়ে আলোচনায় সাবিলা

 

ছোটপর্দার প্রিয়মুখ সাবিলা নূর। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকমনে। গল্প এবং চরিত্র নিয়েই ব্যস্ত থেকেন তিনি। কোনো পলিটিক্স, কিংবা কোনো বিতর্কের সঙ্গে নিজেকে জড়ান না কখনো। অভিনয়ের বাইরে বাকিটা সময় কাটান পরিবার, বইপড়া কিংবা সিনেমা দেখে। সম্প্রতি লেখিকা হিসেবে আলোচনায় এসেছেন তিনি।

লুকিয়ে লুকিয়ে একটি বই লিখে ফেলেছেন, বইমেলাতে বই প্রকাশ করেছেন কিন্তু কাউকে জানাননি তিনি। সম্প্রতি তার বইয়ের প্রচ্ছদ নিয়ে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের। তার বইয়ের নাম ‘ভালোবাসা অতঃপর’। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি। বইটির লেখক সাবিলা একা নন। যৌথভাবে লিখেছেন সালাম রাসেল নামের আরেক লেখক।

নিজের বই প্রকাশ নিয়ে নীরব থাকা প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার মধ্যে টুকটাক লিখি। আসলে ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই আমি। তাই নীরব থাকি। তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি।’

সাবিলা লেখক হিসাবে এবার আত্মপ্রকাশ করলেও লেখালেখি করেন বেশ আগে থেকেই। চর্চাটা ছোটবেলা থেকেই। সেই লেখা কেবল তার নোটবই বা ডায়েরিতেই সীমাবদ্ধ নয়। তার লেখা গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় সেই নাটকে অভিনয়ও করেন তিনি। এরপর ২০২২ সালে এ অভিনেত্রী লেখেন দর্শকনন্দিত নাটক ‘রিদিকার গল্পটি’। এ নাটকেও তিনি অভিনয় করেন, সঙ্গে ছিলেন ইয়াশ রোহান।