সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দিনভর মদে ডুবে থাকতেন ববি দেওল, টাকা জোগাতেন স্ত্রী!

অনলাইন ডেস্ক:
বলিউডে কখন কার ভাগ্য বদলে যায়, বলা মুশকিল। অভিনেতা ববি দেওলও সেই তালিকায় বড় উদাহরণ। একসময় যাকে নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা ছিল চরমে, তখনই তিনি রুপালি পর্দা থেকে হারিয়ে ডুব দেন অন্ধকার জগতে।

ক্যারিয়ারে ভয়ানক খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন ববি। দিনভর মদে ডুবে থাকতেন। এমনও সময় এসেছিল, যখন সংসার চালাতে হতো তার স্ত্রী তানিয়া দেওলের উপার্জনে। নিজের হতাশা ভুলতে নেশার দিকেও ঝুঁকেছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল খোলামেলা জানিয়েছেন তার সেই দুঃসময়ের কথা।

কাজের অভাবে তিনি ইন্ডাস্ট্রির লোকেদের কাছে হাত বাড়াতে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন পরিচালকের দরজায় কড়া নেড়েছিলেন। কিন্তু কেউই সেভাবে পাশে দাঁড়াননি। তবুও নিজেকে কখনো ছোট মনে করেননি ববি। বিশ্বাস করেছেন, খারাপ সময়ে নিজেকে ভাঙতে হয়, ঘুরে দাঁড়াতে হয়।

নানা চড়াই-উতরাই, প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ‘আশ্রম’ সিরিজে কাজের সুযোগ পান অভিনেতা। সেখানে দুর্দান্ত অভিনয় করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ববি। এরপর ‘অ্যানিম্যাল’-এ দুর্দান্ত অভিনয় করে ববি দেওল আবারও বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন এই অভিনেতা। আগামীতে নতুন কিছু সিনেমায় পুরোনো সেই ববি দেওলকেই দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।