সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওরিয়নের ওবায়দুল ও পরিবারের ৩১ ব্যাংক হিসাবের ২০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

 

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে জমা রয়েছে ২০ কোটি ২৬ লাখ টাকা। যেসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, সেগুলো ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিমের।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁদের ব্যাংক হিসেবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন হয়েছে। আমদানি–রপ্তানি বাণিজ্যের আড়ালে একে অপরের সহযোগিতায় শুল্ক ফাঁকি, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন দেশের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।