সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুস্বাদু ডিম কাবাবের ঝটপট রেসিপি

অনলাইন ডেস্ক:

ইফতারে ভাজাপোড়া নতুন কিছু নয়। তবে প্রতিদিন একই রকম ভাজাপোড়া খেতে কারোরই ভালো লাগে না। খাবারের এই এক ঘেয়ামি কাটানোর জন্য ইফতারে রাখতে পারেন ভিন্ন স্বাদের ডিম কাবাব। ঘরে বসে খুব সহজেই ঝটপট তৈরি করা যাবে এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

ডিম: ৬টি
বেসন: ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি: একটি বড় সাইজের
গরম মসলা: এক চা চামচ
মরিচের গুঁড়া: দেড় চা চামচ
লবণ, গোলমরিচ, ধনেপাতা: স্বাদমতো
পাউরুটির গুঁড়া: এক কাপ
তেল: পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে চটকে নিন। তেল ও পাউরুটি গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

এবার ছোট ছোট কাবাবের মতো করে বানিয়ে নিন। এরপর পাউরুটির গুঁড়া মাখিয়ে তা ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে গরম তেলে কাবাব ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ডিম কাবাব। এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‍ডিমের কবাব।