সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শেরপুরে মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শেরপুর  : শেরপুরে এক  উপজেলা মহিলা  আওয়ামী নেত্রীকে  গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ । ১৪ মার্চ শুক্রবার সকালে ঝিনাইগাতী  উপজেলার তেতুলতলা গ্রামের নিজ  বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়েশা সিদ্দিকা রুপালি ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক এবং  শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ।  আয়েশা সিদ্দিকা রুপালি উপজেলার  তেতুলতলা গ্রামের  আব্দুর রহিম উরফে রহিম পাগলার মেয়ে।
পুলিশসূত্রে  জানা যায় , আয়েশা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে  পুলিশ শুক্রবার ভোরে উপজেলার তেতুলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করে ।
 ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ।