সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ডিপ্লোমা ডিগ্রি বাতিলের পর এবার আটক ইস্তাম্বুলের মেয়র

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুফাইল ছবি: রয়টার্স

এএফপি ইস্তাম্বুল

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আজ বুধবার আটক করেছে তুরস্কের পুলিশ। নিজ বাড়িতে পুলিশি তল্লাশির পর আটক হন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ধরা হয় ইমামোগলুকে।

মেয়র ইমামোগলুর বাড়িতে তল্লাশির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। দেশটির সংবাদমাধ্যমে খরব প্রকাশিত হয়েছে, দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে।

এএফপির স্থানীয় এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র একরেম ইমামোগলুকে আটক করে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। এর আগে ইমামোগলু সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, ‘আমার বাড়ির দরজায় কয়েক শ পুলিশ এসেছে। আমি নিজেকে মানুষের কাছে সঁপে দিচ্ছি।’

মেয়রের দপ্তর থেকেও ইমামোগলুর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

আটকের এক দিন আগেই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ‘অনিয়মের অভিযোগে’ একরেম ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি বাতিল করেছে। ডিগ্রি না থাকায় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ে গেছে। কারণ, তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

ইমামোগলু তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এই দল থেকেই জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ইমামোগলু এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ইস্তাম্বুলের মেয়রের দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে।