সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বগুড়ার সাবেক এমপি হাবিবরের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের (৮০) সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ সাতটি ব্যাংক হিসাবে ৯৪ লাখ টাকা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন এ তথ্য।
আবেদনে বলা হয়েছে, আসামি মো. হাবিবর রহমানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। হাবিবর রহমানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. হাবিবর রহমানের নামে অর্জিত বর্ণিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।