সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আসছে মোশাররফ করিমের নতুন ছবি ‘কুরবাবু’

অনলাইন ডেস্ক

গেল ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর’। ছবিটি নিয়ে শুরুতে দর্শকের আগ্রহ খুব একটা না থাকলেও এখন ‘চক্কর’-এর প্রায় সব শো হাউজফুল যাচ্ছে। এমন সফলতার মধ্যে এই অভিনেতার নতুন ছবির খবর পাওয়া গেল।

জানা গেছে, সদ্যই আরও একটি ছবির কাজ শেষ করতে যাচ্ছেন মোশাররফ করিম। সরকারি অনুদানের এ ছবিটির নাম ‘কুরবাবু’। ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান। ছবিটির শুটিংও এখন শেষের দিকে।

শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এ ছবিটি। ছবিতে ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

সম্প্রতি গণমাধ্যমকে নূর ইমরান বলেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের ছবির শুটিং পুরোপুরি শেষ হবে। গতবছর আমরা এই ছবির শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

এদিকে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বাংলা নববর্ষে। এই সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা।