সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মোগলাবাজারে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এস এ শফি, সিলেট: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আলী আহমদ (৩৬)। তিনি মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের ইনাত আলীপুর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , আলী আহমদ মোটরসাইকেলযোগে সিলেটের মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে রেঙ্গা মাদরাসার সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মোগালবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান।