সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণের উদ্বোধন

খুলনার প্রতিনিধি: খুলনা জেলার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান  মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রায় এক হাজার দুইশত হজযাত্রী অংশ নেবেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, হজযাত্রীরা হলো আল্লাহ ঘরের মেহমান। হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। হজ পালনকালে হাজিদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতে হবে। তিনি বলেন, যত বেশি মনোযোগ সহকারে হজ প্রশিক্ষণ গ্রহণ করা যাবে হজের আনুষ্ঠানিকতা পালন তত বেশি সহজ হবে। হাজিদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ জানান জেলা প্রশাসক।

ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ইসলামী ব্যাংক পিএলসি খুলনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুজ্জামান, খুলনা স্বাস্থ্য দপ্তরের সাবেক উপপরিচালক ডা. হারুন অর রশিদ, লিমা হজ ট্রাভেলস এজেন্সি (হাব) এর প্রতিনিধি মোঃ সাইদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।