সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

 

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা-পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ মামলাটি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল এবং একটি সর্টগান থানায় জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি করা হয়।