সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের।

তবে দেখা যায় অনেকেই শত্রুতা করে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে। কিংবা হ্যাকারের কবলে পরে হারাতে পারেন অ্যাকাউন্ট। যদি কখনও এ রকম পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে কী করবেন তা অনেকেই জানেন না। জেনে নিন এমন পরিস্থিতিতে কি করতে পারেন-

>> পাসওয়ার্ড পরিবর্তন করা এ ক্ষেত্রে প্রথম কাজ। আর যদি লগড ইন অবস্থায় না থাকেন, পাসওয়ার্ড রিসেটের আবেদন করতে পারেন। আপনার মেলে আসা নির্দেশ অনুসরণ করে পাসওয়ার্ড বদলে ফেলুন দ্রুত।

>> সিকিউরিটি সেটিংস অপশনে যান। কোন কোন ডিভাইস ও স্থান থেকে আপনি লগ ইন করেছেন, তার একটি তালিকা দেখা যাবে এখানে। তালিকা থেকে কোনোটি যদি আপনার অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তা হলে এখান থেকেই লগ আউট করে দিতে পারেন।

>> অথবা ‘রিমুভ’ বাটনে ক্লিক করে সেটিকে মুছে দিন। তবে হ্যাকার যদি অ্যাকাউন্টের মেল অ্যাড্রেস পরিবর্তন করে ফেলে, তা হলে হয়তো আপনি তা করতে পারবেন না। তবে তার পরও এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় আছে।

>> ফেসবুকের জেনারেল সেটিংস থেকে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত আপনার মেলটি যাচাই করুন। যদি আপনার ছাড়া অন্য কারও মেল দেওয়া থাকে, তা হলে সেটি মুছে দিন।

>> ফের পাসওয়ার্ড পরিবর্তন করুন। সেই কাজের সময়ে লগ আউট অব আদার ডিভাইসেস নামে একটি অপশন আসবে। এখান থেকে সন্দেহজনক লগ ইনগুলোকে লগ আউট করে দিন। জটিল পাসওয়ার্ড (বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন, নম্বর) ব্যবহার করুন। হ্যাকার যদি আপনার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তা হলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপায় আছে।

প্রথমে ‘ফাইন্ড মাই অ্যাকাউন্ট’ পেজে যেতে হবে। এমন কোনো কম্পিউটার বা মোবাইল থেকে কাজটি করতে হবে, যেটিতে আপনি আগে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার একটি ঘর আসবে। সেখানে মেল, ফোন নম্বর বা নাম সার্চ করে অ্যাকাউন্টটি বের করতে পারবেন।