সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনে সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম

অনলাইন ডেস্ক

বাংলাদেশের্র সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

পিসিএর সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তার মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান শুক্রবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সম্প্রতি পিসিএর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমানে তিনি আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।