সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পতাকা বৈঠক করে নিজ নাগরিকদের ফেরত নিলো বাংলাদেশ-ভারত

 

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়ে নিজেদের দুই নাগরিককে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশি দুই নাগরিককে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে আটক করেন গ্রামবাসীরা।

প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ভারতীয় নাগরিকদের ফেতর দেওয়া এবং বাংলাদেশি নাগরিকদের ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৯ ঘণ্টা পর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধান হয়েছে।

গত ২৪ জানুয়ারি বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনেন এলাকাবাসী।