সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

সংস্কৃতির নগরী ময়মনসিংহে আয়োজিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ২০২৫।

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ শহর ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ২০২৫। স্বেচ্ছাসেবা, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর দিনব্যাপী একে একে বিভিন্ন সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়—যেখানে বক্তারা তুলে ধরেন সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, নেতৃত্ব বিকাশের কৌশল এবং মানবিকতার ওপর প্রতিষ্ঠিত কার্যক্রমের গুরুত্ব।
স্বেচ্ছায় রক্তদান সংগঠন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সারাদেশে ৪৮ হাজারের অধিক মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ৯০ টি কমিটিতে ভাগ হয়ে সাড়ে ৩ হাজারের অধিক স্বেচ্ছাসেবী একযোগে রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।