সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

জয়পুরহাটে মে দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে শ্রম দপ্তরের বগুড়ার সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, শ্রম দপ্তরের বগুড়ার সহকারী পরিচালক খালেদা জাহান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার প্রায় ২৪ প্রতিষ্ঠান/সংগঠনের শিল্পীরা আবৃত্তি, সংগীত, কোরিওগ্রাফি, নৃত্য, বাঁশির সুর পরিবেশনা করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।
উল্লেখ্য, ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় ‘সীমা আট ঘন্টা নির্ধারণ, ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন।