সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

র‌্যাব-১৩’র হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর থানা এলাকা হতে ০১ জন হত্যা মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

রোববার দুপুরে র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গত ১১মে/২৫ সকাল সাড়ে ৮টার দিকে আসামী তার নিজ বাড়ির সামনে থেকে ভিকটিমকে সুকৌশলে ডেকে নিয়ে আসামী ও তার সহযোগীরা মিলে আসামীর নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে, এক পর্যায়ে ভিকটিমকে গুরুতর আঘাত করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা মিঠাপুকুর থানায় একটি ধর্ষণের চেষ্টাসহ হত্যা মামলা দায়ের করেন।

এরই সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল (১৫ মে ২০২৫) রাত ১১ টায় হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শাহপাড়া এলাকার মৃত মাহাম শাহ্’র ছেলে মোঃ খাজা মিয়া (৪৫)কে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রানীপুকুর এরশাদ মোড় এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।