সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মৌলভীবাজারে দুই থানার ওসিকে প্রত্যাহার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আফছার ও রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো: মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলীর অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি পত্র প্রেরণ করা হয়। সেই পত্রের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক অন্যত্র বদলীর অনুমতি প্রদান করা হয়। যার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেয়া হয়েছে ডিআইজি, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার, মৌলভীবাজার ও স্টাফ অফিসার টু আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক পত্রে সিলেট রেঞ্জের বিভিন্ন থানার ওসিসহ কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছারকে টুরিস্ট পুলিশে বদলী করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কুলাউড়া থানার ওসি হিসেবে তিনি বহাল থাকেন।