সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুলাউড়ার পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে রনচাপ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার (১৮ মে) বিকাল ৫টায় রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল), শিবলু মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ গালা ও বিটুমিন সামগ্রী ব্যবহার না করে মাটির স্তরের উপর কার্পেটিং করাসহ নানা অনিয়ম-দুর্নীতি বরা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ঠিকাদার এলাকার লোকদের সাথে খারাপপ আচরণ করে। এই সড়ক নির্মাণের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে উক্ত রাস্তার অনিয়ম-দুর্র্নীতির দ্রুত তদন্ত করে সংস্কারের জন্য প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।