সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বেবিচক চেয়ারম্যানের সাথে এয়ার এরাবিয়ার রিজিওনাল হেডের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে এয়ার এরাবিয়ার প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ২০ মে ২০২৫ তারিখে এয়ার এরাবিয়ার রিজিওনাল হেড জনাব রাজেশ নারুলা (Rajesh Narula) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। একইসাথে, কক্সবাজার বিমানবন্দর স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত হবে বিধায় সেখান থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় জনাব রাজেশ নারুলা সিলেট থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। বেবিচক চেয়ারম্যান তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।