সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাভার ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে পৌরসভায় অন্তর্ভুক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

এস এম মনিরুল ইসলাম, সাভার: সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে সাভার পৌরসভার সাথে অন্তর্ভুক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে ও ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত রেখে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় এ মানববন্ধন করেছে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্ব সাধারণ।

এ সময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

মানববন্ধন থেকে বক্তারা জানান, একটি কুচক্রী মহল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পায়তারা করছে। এ মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, ৩নং ওয়ার্ডের এলাকবাসী ইউনিয়নে আছে ইউনিয়নেই থাকতে চান। এ ওয়ার্ডকে পৌরসভায় অন্তর্ভুক্ত করলে এলাকাবাসী আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।