Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

গঙ্গাচড়ায় মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে অভিযান পরিচালনায় আড়াই লক্ষ টাকার অবৈধ জাল জব্দ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরে গঙ্গাচড়ায় মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে আড়াই লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল পশ্চিম ইচলি ও শংকরদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস অভিযানের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য জরিপ কর্মকর্তা রেজাউল কবির, ওসির নির্দেশে এএসআই সচিনসহ পুলিশ সদস্য, উপজেলা মৎস্য অফিসের সেলিম, আনসার ভিডিপি সদস্য আফছার আলী উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ প্রায় ১২ মিটার জাল জব্দ করে মহিপুর বাজারের তিস্তার ধারে আগুনে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস বলেন, এখন মাছ প্রজন্মের সময় চলছে। এ সময় মাছ ধরা নিষিদ্ধ করে প্রচার প্রচারণা করা হয়েছে। তারপরও অবৈধ জাল দিয়ে অনেকে মা মাছ শিকার করে মাছের বংশ বিস্তার ধ্বংস করছে। বিশেষ করে দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে। তাই মাছের বংশ বিস্তারে মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।