সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য  -ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমান

সিলেট অফিস :
কৃষি সম্প্রসারন অধিদপ্তর
খামার বাড়ী ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য`।কৃষি খাতকে আরো স্বনির্ভর করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে।
তিনি বলেন, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতন করে তুলতে পারলেই টেকসই কৃষি গড়ে তোলা সম্ভব।
তিনি বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে  ও উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর
সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালক ড.মোঃ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের উপ- পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ নাছির উদ্দীন।
হাফেজ আব্দুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মনির হোসেন, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি হুমায়ুন কবির লিটন,সিমিট সিলেট হাব এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফিসার মোঃ ইনামুল হক, উপসহকারী কৃষি অফিসার কামরুন নাহার, স্হানীয় জনপ্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,কৃষি উদ্দোক্তা ওসমান মিয়া।
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেস অনুষ্ঠানে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিস্তারিত  আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, বিএজেএফ এর সিলেট জেলা সেক্রেটারি এস এ শফি, বেতার প্রতিনিধি এম রহমান ফারুক।
অনুষ্ঠানে এছাড়াও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।