সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপি চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

পথসভায় বক্তব্য করেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম/ ছবি: সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে তাদের আবির্ভাব ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজ সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভায় তিনি বলেন, আমাদের প্রতি মানুষের যে সমর্থন, আস্থা ও উচ্ছ্বাস রয়েছে সেটি সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা বলেছিলাম, মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করেছে, রাষ্ট্রকে এগোতে দেয়নি। অথচ এখন বিএনপি সেই ৭২ সালের মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে।

নাহিদ আরও বলেন, আমরা অনৈক্য বা বিভাজন চাই না। কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যদি কেউ জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়। আর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আগামী ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব। সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে।

পটুয়াখালী সার্কিট হাউজ সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু প্রমুখ।

এনএনবাংলা/আরএম