সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গডফাদারদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অতীতে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেত। এখন থেকে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্প ও জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। জনগণ সচেতন হলে এটা বন্ধ হবে। কেউ মব সৃষ্টি করতে চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। আর চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির একমাত্র পরিচয় হলো-সে চাঁদাবাজ।

মাদক সমস্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়েছে, যা মূলত কক্সবাজার দিয়ে প্রবেশ করছে। এ অবস্থা মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।

এনএনবাংলা/আরএম