সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষরোপণ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সরকারি নির্দেশে সারা দেশে আজ শনিবার জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ‘এক শহিদ- এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সিলেটের গেজেটভুক্ত ১৪ শহিদের নামে মহানগরের কাজিরবাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়া প্রাঙ্গণে ১৪টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কাজিরবাজার জামিয়ার মুহতামিম আল্লামা আব্দুস সোবহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকশনা সম্পাদক রেজাউল হক ডালিম এবং কাজিরবাজার জামিয়ার অন্যান্য শিক্ষক ও শহিদ পরিবারের সদস্যরা।

বৃক্ষরোপণ কার্যক্রম শেষে মুনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

এস এ শফি, সিলেট।