সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

জয়পুরহাটে শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস।

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের জিরো পয়েন্টে জেলা পরিষদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন জাসাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন—জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটুক্তির মাধ্যমে বিএনপিকে পরিকল্পিতভাবে দমন করার অপচেষ্টা চলছে। তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।