সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১৯ দিনে প্রবাসী আয় এসেছে ১৮ হাজার ৪৯৬ কোটি টাকা

 

জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৮ হাজার ৪৯৬ কোটি ছয় লাখ ৬৫ হাজার টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৬ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার।

এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি চার লাখ ডলার ও জনতা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এসেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।

এনএনবাংলা/আরএম