সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে।

তিনি বলেন, আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষে। ইনশাআল্লাহ আমরা শহীদ মিনার থেকে তা আদায় করে ছাড়বো।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সিলেট থেকে ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচার হয়েছিল। আমরা আছি বহুজাতি ও বহু সংস্কৃতির অঞ্চলে। এখানে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদের সিলেটকে দেখতে হবে।

এর আগে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।

তিন বলেন, শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব।

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

এনএনবাংলা/আরএম