সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৭ শিশু শিক্ষার্থী নিহত, আহত ২০

স্কুলের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে/ ছবি: সংগৃহীত

 

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে সাত শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আজ শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও স্টেটসম্যানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা অমিত কুমার রয়টার্সকে বলেছেন, স্কুল ভবনটি পুরনো ছিল এবং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে এটি ধসে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ‘ভেতরে পাথর পড়তে শুরু করে… হঠাৎ পুরো ছাদ ভেঙে পড়ে এবং আমরা বেরিয়ে আসি। শ্রেণীকক্ষে ৩০ জন ছিল।’

এএনআই-এর ফুটেজে দেখা গেছে, ধসের স্থানের চারপাশে স্থানীয়রা জড়ো হয়েছেন। কর্তৃপক্ষ যখন ক্রেন ব্যবহার করে ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে, তখন পরিবারের সদস্যদের কান্না শোনা যাচ্ছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-পোস্টে বলেছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএনবাংলা/আরএম