সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কুলাউড়ায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী

Oplus_16777216

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে উপহার পেয়েছেন ৬০ জন শিশু- কিশোর শিক্ষার্থী। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়।

স্থানীয় কাদিপুর ইসলামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয় বারের মত টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব শাহীন আহমদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি, শিল্পী ও আলোচক, আত-তাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ। আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুরসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয় বারের প্রতিযোগিতায় এলাকার ৬০ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করে পুরস্কারের জন্য নির্বাচিত হোন। লটারির মাধ্যমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জন কে যৌথ ভাবে ৫ম স্থান বিজয়ী ঘোষণা করা হয়। ১ম পুরস্কার বাই সাইকেল পান শিক্ষার্থী রাফি। এছাড়া দুইজনকে সেলাই মেশিন, একজনকে চার্জার ফ্যান, সাত জনকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মধ্যে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, শিশু-কিশোররা বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে মাদকাসক্ত হয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এলাকার শিশু-কিশোরদের খারাপ কাজ থেকে দূরে রাখতে ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। এর আগেও সংগঠনের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ৫০ শিশু কিশোরকে পুরস্কার দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া অনুষ্ঠানে এলাকা থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।