সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

চীনে এক রাতে দুটি ভূমিকম্প, মৃত ২, আহত ২০ এর অধিক

অনলাইন ডেক্স :

চীনে এক রাতে ঘন্টার ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান এবং চিংহাই শহরে ভূমিকম্পে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন এর অধিক।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শুক্রবার (২১ মে) রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার বাড়ি-ঘর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ছয় দশমিক চার মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর মাত্র ১৪ মিনিট পর ৭ দশমিক ৪ মাত্রায় চিংহাই শহরে আবারো ভূমিকম্প হয়। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।