সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ভারত একদিনে আরো ৪১৯৪ মৃত্যু

অনলাইন ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত ভারতে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার দৈনিক মৃত্যু চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন।

আগের দিনের তুলনায় অবশ্য কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা এখনও রয়েছে আড়াই লাখের ওপরেই। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার কম। সর্বশেষ এ সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।

এদিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের শনিবার সকাল ১১টার তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। ভাইরাসে বিপর্যস্ত এ দেশটিতে প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিলসহ চিকিৎসা সংকটে ভুগছে।

(সূত্র: এএনআই)