সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাপাহারে বিএনপি নেতা শফিকুলের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তার ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে “বাঁশেরকেল্লা” নামের একটি ফেসবুক পেজে তার ছবি ও ব্যানার ব্যবহার করে বিভিন্ন বিব্রতকর ও অপমানজনক তথ্য সম্বলিত একটি পোস্ট করা হয়। পরদিন (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাপাহার বাজারে অবস্থানকালে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করে তিনি বিষয়টি দেখতে পান।

শফিকুল ইসলাম দাবি করেন, পোস্টটি অপপ্রচারমূলক এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও সংশ্লিষ্ট পেজের পরিচালকের পরিচয় তিনি সনাক্ত করতে ব্যর্থ হন।

ঘটনার পরদিনই তিনি সাপাহার থানায় গিয়ে জিডি (নং-৩২১, তারিখ ০৭/০৮/২০২৫) করেন। এ বিষয়ে থানার ডিউটি অফিসার মোঃ আতাউর রহমান জিডিটি রেকর্ড করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আজিজ বলেন, “ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”