সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ চারজন কে বিএসএফ পুশইন করেছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে বিএসএফ। পুশ ইনের শিকার নাগরিকরা হচ্ছে নড়াইল জেলার উথলি গ্রামের মো: ইমদাদুল হকের স্ত্রী মোছা: হেনা খাতুন  (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছা: রুপালী খাতুন (৩৫) তারই সন্তান মোছা: চাঁদনী (০৮) ও মো: রমজান (২.৫) (আড়াই বছর)।

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ” গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬বিজিবির বামনপাড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি করেছে। তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।