সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসেছেন। তিনি শুক্রবার (৮ আগস্ট) ঢাকার পাকিস্তান মিশনে যোগ দিয়েছেন।

ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, শুক্রবার বিমানবন্দরে পৌঁছালে তাকে  স্বাগত জানান ডেপুটি হাইকমিশনার।

ঢাকা মিশনে যোগ দেওয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন।গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন

মারুফ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ। তবে তিনি আর ঢাকা মিশনে যোগ দেননি।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী  ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সেই সফরের আগেই পাকিস্তানের নতুন দূত ঢাকা মিশনে যোগ দিলেন।