সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

কুলাউড়ায় বিশেষ ট্রেন চালুসহ ৮ দফা দাবি না মানল আন্দোলনের হুমকি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। ৯ আগস্ট শনিবার কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।

কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমন্বয়ক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী শেলুর রহমান, ডা. হেমন্ত চন্দ্র পাল, বদরুল হোসেন, এনামুল ইসলাম, ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, বিএনপি নেতা কামরুল ইসলাম, তানভীর আহমদ, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম,